ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

চাটখিলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ৩১ জানুয়ারি ২০২২   ২৮১ বার পঠিত
চাটখিলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা তুজ জোহরা ওরফে সোনিয়া (৩০) উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়নের লামচার গ্রামের নতুন ভূঁইয়া বাড়ির প্রবাসী কামাল হোসেনের স্ত্রী, সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, এর আগে গতকাল সন্ধ্যা ৫টার টার দিকে উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়নের লামচার গ্রামের ভূঁইয়া বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে চাটখিল থানা পুলিশ।
তবে নিহতের স্বজনদের অভিযোগ স্বামীর পরিবারের লোকজন তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে, ওই গৃহবধূ পরিবারের সদস্যদের অগোচরে রোববার বিকেলের দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। তাঁর স্বামী একজন প্রবাসী, স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে নিহতের স্বামী বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। সর্বশেষ চাটখিল থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa