ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

ব্রাহ্মণবাড়িয়া জেলায় গ্যাস সরবরাহ বন্ধ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ৩০ জানুয়ারি ২০২২   ৩৫৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলায় গ্যাস সরবরাহ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ফোরলেন সড়কের কাজের সময় বাখরাবাদ গ্যাস পাইপ লাইন ভ্যাকুর আঘাতে বিধ্বস্ত হওয়ায় রোববার (৩০ জানুয়ারি) দুপুর থেকে সারা জেলায় গ্যাস সংযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার দুপুর থেকে ওই উচ্চ ক্ষমতাসম্পন্ন পাইপ লাইন দিয়ে অনবরত গ্যাস বের হচ্ছে। এ নিয়ে পুরো এলাকায় আতংক দেখা দিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছে, আশুগঞ্জ-আখাউড়া ফোরলেন সড়কের কাজের সময় ভ্যাকুর আঘাতে ৬০ পিএসআই ক্ষমতাসম্পন্ন গ্যাস পাইপ লাইন বিধ্বস্ত হয়। এরপর ওই এলাকায় প্রবল বেগে গ্যাস নির্গত হতে থাকে। এতে গ্যাসের উৎকঠ গন্ধে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। ঘটনার পর পর নিরাপত্তার জন্য সারা জেলার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কো. লি. এর ডিজিএম বলেন, নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। এতে আবাসিক ও বাণিজ্যিক অন্তত ২৪ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa