ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বাগমারায় চাকুরীর নিয়োগের ভুয়া কাগজসহ প্রতারক গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ জানুয়ারি ২০২২   ২৬৭ বার পঠিত
বাগমারায় চাকুরীর নিয়োগের ভুয়া কাগজসহ প্রতারক গ্রেফতার

রাজশাহী জেলার বাগমারা থানাধীন বড়সগুনা গ্রামে অভিযান পরিচালনা করে আসামী মোঃ বাবুল হোসেন বাবু (৪১) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে এ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী রাজশাহী জেলার বাগমারা থানার বড়সগুনা গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভুক্তভোগী মোঃ তারিফ রব্বানী কাছ থেকে র‌্যাব-৫, রাজশাহী অফিসে একটি প্রতারণার অভিযোগ করেন।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার সত্যতা জানতে পারে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গত শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামী মোঃ বাবুল হোসেন বাবু (৪১) স্বীকার করে জানান, প্রতারণার মাধ্যমে প্রাইমারি সহকারী শিক্ষক পদে ১৪,০০,০০০/-(চৌদ্দ লক্ষ) টাকার বিনিময়ে সরকারী চাকুরী পাইয়া দিবে মর্মে ভুক্তভোগী‘কে প্রস্তাব দেয়। পরবর্তীতে ভুক্তভোগী মোঃ তারিফ রব্বানী (৩৮) এর নিকট হতে ব্যাংক চেক ও নগদ সর্বমোট = ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা গ্রহণ করে।

এছাড়াও জিজ্ঞাসাবাদে আরো জানা গেছে, সে বিভিন্ন এলাকার ও বিভিন্ন লোকের নিকট হতে টাকার বিনিময়ে চাকুরী দেবার প্রলোভন দেখাইয়া টাকা-পয়সা নেয়।

এছাড়াও আসামী মোঃ বাবুল হোসেন বাবু (৪১) ভুক্তভোগীর পার্শ্ববর্তী গ্রামের জনৈক মোঃ রবিউল ইসলাম (২৩), পিতা-আঃ রাজ্জাক, মাতা-মোছাঃ কাজল রেখা, সাং-রামগুইয়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহী এর নিকট হইতে প্রাইমারী স্কুলের পিয়ন এবং পরে সেনাবাহিনীর ষ্টেশন হেড কোয়ার্টারে সিভিল “অফিস সহায়ক” পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক ধাপে নগদে সর্বমোট ৯,৬৮,০০০/-(নয় লক্ষ আটষট্টি হাজার) টাকা হাতিয়ে নেয় এবং মোঃ রবিউল ইসলাম (২৩)‘কে সেনাবাহিনীর ষ্টেশন হেড কোয়ার্টারে সিভিল “অফিস সহায়ক” পদে একটি ভুয়া নিয়োগপত্র প্রদান করে। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় প্রতারণা আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa