ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতি সময় আটক ৩

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ জানুয়ারি ২০২২   ২৪৬ বার পঠিত
রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতি সময় আটক ৩

রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের প্রস্তুতি গ্রহণকালে ৩ ছিনতাইকারীকে আটক করছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আসামীদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২ টি চাকু ও ১ টি হাতুড়ী উদ্ধার হয়।

গ্রেফতারকৃত হলো রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনীর মোঃ মিন্টুর ছেলে মোঃ আলিফ ইসলাম আকাশ (২০), হাজরা পুকুর গ্রামের মৃত খাইরুল ইসলামের ছেলে মোঃ রেজাউল করিম (৩২) ও বোয়ালিয়া মডেল থানার মোঃ লাল মিয়ার ছেলে মোঃ সোহান (২১)।
রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ, ছিনতাই মুক্ত এবং মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে কাজ করে যাচ্ছে আরএমপি।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৮ জানুয়ারি ২০২২ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ আবুল কালাম আজাদ, এসআই মোঃ নুরুন্নবী হোসেন ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার ঘোড়াচত্বর কড়াইতলার নীচে কতিপয় ছিনতাইকারী ছিনতাই করার জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম অভিযান পরিচালনা করে ছিনতাইকারী মোঃ আলিফ ইসলাম আকাশ, মোঃ রেজাউল করিম (৩২) ও মোঃ সোহান (২১)কে আটক করে। এসময় আসামীদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২ টি চাকু ও ১ টি হাতুড়ী উদ্ধার হয়।

আটককৃত আসামীদের নামে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় একাধিক ছিনতাই, মাদকসহ অন্যান্য মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa