ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বাগমারার ভবানীগঞ্জে এবি ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২   ২৮৪ বার পঠিত
বাগমারার ভবানীগঞ্জে এবি ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্বোধন

রাজশাহীর বাগমারায় এবি ব্যাংক এজেন্ট আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ যেন অতি সহজে অর্থ লেনদেন করতে পারে সে লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার ভবানীগঞ্জ গোডাউন মোড়ে এবি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবি ব্যাংক তাহেরপুর এজেন্ট শাখার ব্যবস্থাপক আব্দুল সাত্তার প্রামানিকের সভাপতিত্বে ভবানীগঞ্জ এজেন্ট আউটলেটে এক গ্রাহক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে এজেন্ট আউটলেটের উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

মাস্টার হাবিবুর রহমান মটর এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রহিম, রাজশাহী এবি ব্যাংকের এজেন্ট শাখার চেয়ারম্যান সেলিম হোসেন, এবি ব্যাংকের এভিপি মুকতাদিরুল হাসান, এবি ব্যাংক পরিচালনা পর্ষদের সচিব শাহ মোহাম্মদ, ভবানীগঞ্জ এজেন্ট শাখার ব্যবস্থাপক ইয়াহিয়া, আলিপুর শাখার ব্যবস্থাপক সামসুদ্দীন মানিক, রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এরশাদ আলী, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সহ উক্ত শাখার কর্মকর্তাগণ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa