ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৬ জানুয়ারি ২০২২   ৩১৪ বার পঠিত
বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজাসহ, মাদক কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, নগদ ৯০০ টাকা জব্দ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৫ টায় উপজেলার হরষপুর ইউনিয়নের পাঁচগাও গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের আবু তাহের ছেলে আবু ছালেক (২৪), খাটিংগা আব্দুল রউফ মিয়ার ছেলে শফিকুল (২৪), খাটিংগা বুটাংবাড়ীর জাগীর আব্দুল হকের ছেলে সোহেল মিয়া(২৩)।

প্রেসের মাধ্যমে ভৈরব র‍্যাব ক্যাম্পের কম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ধৃত আসামিদের দখলে থাকা ৫০ কেজি মাদকদ্রব্য গাঁজা ও দুটি মোটরসাইকেল এবং মাদক বিক্রয়ের নগদ ৯০০০ টাকা’সহ উদ্ধার করে জব্দ করা হয়।

ধৃত আসামিগণ দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রয় করে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও প্রেসের মাধ্যমে জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa