ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

কাজিপুরে কৃষকলীগের উদ্যোগে কৃষকদের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৬ জানুয়ারি ২০২২   ৩২৮ বার পঠিত
কাজিপুরে কৃষকলীগের উদ্যোগে কৃষকদের মাঝে কম্বল বিতরণ

কয়েকদিন ধরে ঘণ কুয়াশা আর হিমেল হাওয়ায় প্রচন্ড শীত বইছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম অঞ্চল এলাকায়। শীতবস্ত্রের অভাবে পৌষ ও মাঘের এই শীতে অনেকটাই যবুথুবু হয়ে পড়েছে এলাকার অসহায়, গরীব, ছিন্নমুল ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো। কনকণে শীতে অনেক অসহায় পরিবারই কম্বল আর শীতবস্ত্রের অভাবে নির্ঘুম রাত কাটাচ্ছে। এমনি মুহুর্তে শীতবস্ত্র কম্বল নিয়ে অসহায়, গরীবদের পাশে দাঁড়ালে উপজেলা কৃষকলীগ। বুধবার দুপুরে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শীতার্ত দুই শতাধীক পরিবারের হাতে কম্বল তুলে দেয়া হয়।

কম্বল তুলে দেন কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চান।এ সময় উপস্থিত ছিলেন নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম সরকার, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, নাটুয়ারপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ মতিয়ার রহমান, মাইজবাড়ী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হয়রত আলী, সাধারণ সম্পাদক সুলতান শেখ প্রমুখ। সভাপতিত্ব করেন নাটুয়ারপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম তারা।

শীতার্তরা হাতে কম্বল পেয়ে খুশিতে হলেন আত্মহারা। শরীরে কম্বল জড়িয়ে আনন্দ অশ্রু ঝরিয়েছেন অনেকেই। কম্বল পাওয়ার পর দাতাদের দোয়া ও আর্শীবাদ করলেন এসব শীতার্ত অসহায় মানুষগুলো।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa