ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

নাটোরে কোটি টাকার মাদক আলামত জব্দ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৬ জানুয়ারি ২০২২   ২৭১ বার পঠিত
নাটোরে কোটি টাকার মাদক আলামত জব্দ

নাটোরে গত এক বছরে মাদক বিরোধী অভিযানে প্রায় এক কোটি টাকার আলামত জব্দ করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত ২০২১ সালে জেলায় দুই হাজার ৩২৩টি অভিযান পরিচালনা করা হয়।

এসব অভিযানে ৫৭৮টি মামলা রুজু করা হয় এবং অভিযানে অভিযুক্তের সংখ্যা ৫৯১ জন। অভিযানের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪১৯টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। অভিযানে বিভিন্ন মাদক দ্রব্য ছাড়াও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং তিনটি মোটরসাইকেল, মাদকবহনকারীদের কাছ থেকে অস্ত্র, নগদ টাকা ও মোবাইলসেট উদ্ধার করা হয়।

এসব আলামতের আর্থিক মূল্যমান প্রায় এক কোটি টাকা। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক আলমগীর হোসেন বলেন, মাদক নির্মূল করে সুস্থ সুন্দর জাতি গঠনে কাজ করছে সরকার। মাদকমুক্ত সমাজ গঠন করতে পারলে টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য পূরণ করে উন্নত বাংলাদেশ গঠন সহজ হবে। চলতি বছরে মাদক বিরোধী অভিযানের পাশাপাশি প্রচারাভিযান এবং উদ্বুদ্ধকরণ কার্যক্রম আরো জোরদার করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa