
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মাদক সেবনকালে ছয়জন বহিরাগতকে আটক করা হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে প্ররয়াল বডি ও পুলিশ তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী।
আটককৃতরা হলেন রাজশাহী নগরীর ধরমপুরের শাহ জালাল হোসেন, আল ফারিউল ইসলাম (ধরমপুর), সাফিনুর ইসলাম (ধরমপুর), মোঃ সাইফুল ইসলাম(ধরমপুর) ইখতিয়াজ রিফাত (বিনোদপুর) ও আশাফুদ্দৌলা (কাজলা)।
লিয়াকত আলী বলেন, আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে খবর পেয়ে সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ পাশে অভিযান চালায়। সেখান থেকে ছয় জনকে মাদক সেবনকালে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে মাদকদ্রব্য (গাঁজা , হেরোইন) ও সরঞ্জামের আলামত পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ছয়জনের কেউ বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলেন না। সকলেই বহিরাগত ছিল। তাই তাদের সেখান থেকেই পুলিশের হাতে দেওয়া হয়েছে।
