ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীর বাঘায় বৃদ্ধার আত্মহত্যা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২   ২৫৮ বার পঠিত
রাজশাহীর বাঘায় বৃদ্ধার আত্মহত্যা

রাজশাহীর বাঘায় রশিতে ঝুলে ঝর্ণা বেগম (৫৫) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে সাড়ে ৫টার দিকে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হরিনা উত্তরপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হরিনা উত্তরপাড়া গ্রামের হামিদুল ইসলাম জামালের স্ত্রী ঝর্ণা বেগম দীর্ঘদিন মাথার যন্ত্রণায় ভুগছিলেন। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে পরিবারের লোকজনের অজান্তে নিজ বাড়ির বারান্দায় রশিতে ঝুলে আত্মহত্যা করে।

বৃদ্ধার স্বামী হামিদুল ইসলাম জামাল বলেন, ‘দুপুর থেকে সে মাথার অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিল। তাঁর অবস্থা দেখে স্থানীয় তেঁতুলিয়া বাজারে ওষুধ আনতে যাই। ফিরে দেখি স্ত্রী রশিতে ঝুলে আছে। পরে স্থানীয়দের সহায়তায় রশি থেকে নামানো হয়েছে। বর্তমানে বাড়ির বারান্দায় মরদেহ রাখা হয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে।’

বাঘা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ঝর্ণা মানসিক রোগী ছিলেন। তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa