ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

শাবিপ্রবির আন্দোলনে রাবি শিক্ষকদের সংহতি

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২   ২০৮ বার পঠিত
শাবিপ্রবির আন্দোলনে রাবি শিক্ষকদের সংহতি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচী পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এই কর্মসূচী পালিত হয়। এসময় শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেয়ারও আহ্বান জানান তারা।

এসময় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, হলের প্রভোস্টের সাথে শিক্ষার্থীদের অসন্তোষ ছিল। এখানে ষড়যন্ত্রের গন্ধ না খুঁজে শিক্ষার্থীদের বাঁচান। তারা জীবন বাজি রেখে অনশন করছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার বলেন, এই বিশ্ববিদ্যালয়েও ২০১৪ সালে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে। ২০০৩ সালে রোকেয়া হলের ছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছিল। এখনো হামলা হচ্ছে তার প্রমাণ শাবিপ্রবির হামলা। কেন হামলা হল শাবিপ্রবিতে?

এসময় আরও বক্তব্য দেন বাংলা বিভাগের অধ্যাপক সৌভিক রেজা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। অবস্থান কর্মসূচীতে অংশ নেন রাকসু আন্দোলন মঞ্চ’র সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর, রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন, রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। প্রসঙ্গত, শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং চলমান আন্দোলনে সংহতি জানিয়ে গত ২০ জানুয়ারি থেকে লাগাতার কর্মসূচী পালন করে আসছেন রাবি শিক্ষার্থীরা।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa