ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

মাইলেজ জটিলতা নিরসন না হলে ৩১ জানুয়ারী থেকে ট্রেন চলাচল বন্ধ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৩ জানুয়ারি ২০২২   ২৬৯ বার পঠিত
মাইলেজ জটিলতা নিরসন না হলে ৩১ জানুয়ারী থেকে ট্রেন চলাচল বন্ধ

মাইলেজ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের দাবিতে আগামী ৩১ জানুয়ারী থেকে ট্রেন চলাচল বন্ধ সহ অনির্দিষ্টকালের কর্ম বিরতির ঘোষনা দিয়েছে ট্রেন পরিচালনায় নিয়োজিত রাজশাহীর লোকো মাস্টার ও রানিং স্টাফদের সংগঠন।

আজ রোববার (২৩ জানুয়ারি ২২) দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে বিক্ষোভ শেষে তারা এ ঘোষনা দেন। পরে দাবি আদায়ে সংগঠনটির নেতারা পশ্চিমাঞ্চল রেল ভবনে ব্যবস্থাপনা পরিচালকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

তারা বলেন, ৩০ জানুয়ারীর মধ্যে বেতন-ভাতা আগের নিয়মে পরিশোধ করা না হলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে।

প্রসঙ্গত, ট্রেন চালক, সহচালক, পরিচালক ও টিকিট চেকারদের দিনের কাজের সময় ৮ ঘণ্টা হলেও তারা গড়ে ১৫ থেকে ১৬ ঘন্টা কাজ করেন। নির্ধারিত সময়ের তুলনায় বেশী কাজ করায় প্রতি মাসে বিশেষ আর্থিক সুবিধা হিসেবে প্রায় তিন মাসের সম পরিমাণ টাকা পেয়ে থাকেন।যা রেলওয়ের ভাষায় মাইলেজ।
সম্প্রতি রাষ্ট্রের বেসামরিক কর্মীদের মূল বেতনের অতিরিক্ত অর্থ পাওয়ার বিধান নেই মর্মে অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে রেলের রানিং স্টাফদের মাইলেজ সুবিধা বাতিল করে। এ থেকেই শুরু হয় জটিলতা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa