ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

ব্রাহ্মণবাড়িয়ায় বালুবাহী ট্রাকচাপায় অটোরিকশার চালক নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৩ জানুয়ারি ২০২২   ২৫৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় বালুবাহী ট্রাকচাপায় অটোরিকশার চালক নিহত

আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় কাউতুলী মোড়ে বালুবোঝাই ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৮-৫০ বছর হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক সুজন কুমার চক্রবর্তী জানান, সকালে আশুগঞ্জ-আগরতলা চারলেন মহাসড়কের কাজে নিয়োজিত এফকন কোম্পানির বালুবাহী একটি ট্রাক আশুগঞ্জ অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে কাউতুলী মোড়ে একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন।

তিনি আরও জানান, এ ঘটনার পর চালক ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa