ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

কাজিপুরে আঃলীগের নেতার উপর হামলার ঘটনায় উপজেলা আঃলীগের তীব্র নিন্দা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২   ৩৪৭ বার পঠিত
কাজিপুরে আঃলীগের নেতার উপর হামলার ঘটনায় উপজেলা আঃলীগের তীব্র নিন্দা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সহিদ সরোয়ারের উপর গত ১৫ ই জানুয়ারি দুর্বৃত্তদের হাতে জগণ্য হামলার তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা আঃলীগ। বৃহস্পতিবার(২০ জানুয়ারি) দুপুরে উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী স্বাক্ষরিত এক লিখিত বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ১৫ জানুয়ারি উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সহিদ সরোয়ারের উপর দুর্বৃত্তরা হামলা করে। যা অপ্রত্যাশিত ও দুঃখজনক। এই ঘটনাটি কাজিপুর উপজেলা আ.লীগের উপর অস্তিত্বের উপর আঘাত। সহিদ সরোয়ার আঘাত প্রাপ্ত হওয়ার পরই মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় ও উপজেলা আঃলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা দেওয়া পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। কাজিপুর উপজেলা আ.লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার চিকিৎসার খোঁজ খবর রাখছেন। চিকিৎসার যাবতীয় দায় দায়িত্ব বহন করছেন কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় ।ইতোমধ্যে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। উপজেলা আঃলীগ এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। মহল বিশেষের অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবাইকে আহবান জানানো হচ্ছে। সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এর নেতৃত্বে উপজেলা আঃলীগ অতীতের যেকোন সময়ের চেয়ে শক্তিশালী ও ঐক্যবদ্ধ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa