ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

নোয়াখালীর বেগমগঞ্জে ভুয়া ডাক্তার গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২   ৩১০ বার পঠিত
নোয়াখালীর বেগমগঞ্জে ভুয়া ডাক্তার গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১।গ্রেফতারকৃত মো.সাদ্দাস হোসেন (২৮) সুবর্ণচর উপজেলার ৫নং চর জুবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবাগ্যা গ্রামের খলিল মিয়ার নুতন বাড়ির মো.খলিল উল্যার ছেলে।বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হবে।এর আগে বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের উত্তর নাজিরপুর গ্রামের কাজী বাড়ির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।এ সময় তার হেফাজত থেকে ১ টি স্টেথোস্কোপ,১ টি সাদা কাগজের বাক্সে ১০ টি চশমা,১ টি আইডি কার্ড,রোগি দেখার ভুয়া প্রেসকিপশন,২ টি ভুয়া ভিজিটিং কার্ড,সাংকেতিক চিহ্ন সম্বলিত চোখের দৃষ্টি পরীক্ষার ১ টি ভিশন কার্ড,১ টি ভুয়া চিকিৎসা প্যাড,২ টি সীম যুক্ত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।এক প্রেস বিজ্ঞপ্তিতে একই দিন রাত সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন।ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,একাডেমী সার্টিফিকেট ধারী কিংবা নিবন্ধনকৃত ডাক্তার বা সার্জন না হয়েও নিজেকে ডাক্তার বা সার্জন পরিচয়ে মেডিসিন,শিশু ও চক্ষু রোগী দেখার অপরাধে (ভুয়া ডাক্তার) সাদ্দামকে গ্রেফতার করা হয়।আসামিকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে,একাডেমী সার্টিফিকেটধারী কিংবা নিবন্ধনকৃত ডাক্তার বা সার্জন না হয়েও নিজেকে ডাক্তার বা সার্জন হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে রোগীদের কাছ থেকে প্রতারণমূলক ভাবে টাকা গ্রহণ করে আসছে বলে স্বীকার করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa