ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২   ৩২৭ বার পঠিত
পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ও মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ অন্তর মিয়া (১৯) ও রবিউল ইসলাম (২০) নামের দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি ) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়ীয়া পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ, ইসলামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত অন্তর মিয়া বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মোঃ আলফাজ মিয়া ছেলে ও রবিউল ইসলাম একই উপজেলার কেনা গ্রামের নান্নু মিয়া ছেলে

এ ঘটনায় মোটরসাইকেল যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো ল-২৩-৭৪২৭ ও পিকআপটিকে জব্দ করেছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্তর মিয়া- রবিউল ইসলাম ও আনন্দ মোটরসাইকেল যোগে ইসলামপুর থেকে মাধবপুর উদ্দেশ্যে রওনা দেন। ইসলামপুর ব্রাহ্মণবাড়ীয়া পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অন্তর মিয়া- রবিউল ইসলাম মৃত্যু হয়। এ ঘটনায় আনন্দ (২০) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয় স্থানীয় লোকজনের সহায়তায় মাধবপুর হাসপাতালে প্রেরণ করিলে কর্তব্যরত ডাক্তার তাহাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল ও পিকআপটিকে জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান,আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা অব্যাহত আছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa