ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহী মহানগরীতে মোবাইলসহ ছিনতাইকারী আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২   ২৮৯ বার পঠিত
রাজশাহী মহানগরীতে মোবাইলসহ ছিনতাইকারী আটক

রাজশাহী মহানগরীতে মোঃ অমিত (২৪) নামের এক ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় ছিনতাইকারীর কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের আরও ৬ টি মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত চাকুসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার দরগাপাড়া এলাকার মোঃ আরিফের ছেলে। তিনি নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী রবের মোড় এলাকার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নিবারন চন্দ্র বর্মন।

তিনি বলেন, মোঃ খোরশেদ আলম (৪০) নামের এক ব্যক্তি গতকাল ১২ জানুয়ারি বিকেল সাড়ে ৪ টায় বোয়ালিয়া থানার মনিচত্বর মোড়ে দাঁড়িয়ে ছিলো। এসময় আসামী অমিত ও তার অপর সহযোগী মোঃ মহিদুল ইসলাম (১৯) মিলে খোরশেদকে চাকুর ভয় দেখিয়ে তার কাছ থেকে স্মার্ট মোবাইল ফোন কেড়ে নয়।
এসময় খোরশেদ চিৎকার করতে শুরুল ঐ এলাকায় বিশেষ অভিযানে নিয়োজিত অফিসার এসআই মোঃ আবু হায়দার ও তার টিম তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ছিনতাই করে পালানোর সময় আসামী অমিতকে আটক করলেও তার সহযোগী মহিদুল পালিয়ে যায়।

গ্রেফরকৃত আসামী অমিতের কাছ থেকে খোরশেদের ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও আসামীর দেহ তল্লাশী করে তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের আরও ৬ টি মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত ২ টি ধারালো চাকুসহ সরঞ্জামাদি উদ্ধার হয়।

ওসি বলেন, আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa