ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

কক্সবাজারের পেকুয়ায় কৃষক লীগ সভাপতির বিরুদ্ধে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২   ২৬৭ বার পঠিত
কক্সবাজারের পেকুয়ায় কৃষক লীগ সভাপতির বিরুদ্ধে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ

কক্সবাজারের পেকুয়ায় কৃষক লীগ নেতার নেতৃত্বে চলছে বালি উত্তোলন। মাতামুহুরী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালি উত্তোলনের মহোৎসব চললেও নীরব রয়েছে প্রশাসন। গত এক মাস ধরে সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা বাঘগুজারা রাবারড্যান পয়েন্টে মাতামুহুরী নদীতে বিশাল আকারের ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন অব্যাহত রেখেছেন একটি বালুখেকো সিন্ডিকেট। জানা গেছে, মেহের আলীর নেতৃত্বে চলছে নদী থেকে বালি লুট। হাজার হাজার ঘনফুট বালি স্তূপ করা হয়েছে। এসব বালি গাড়িযোগে পেকুয়ার বিভিন্ন প্রান্তে বিক্রি করা হবে। এ ছাড়া মানুষের ভিটেবাড়ি ভরাট কাজেও ব্যবহার হচ্ছে। প্রায় মাসদেড়েক ধরে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে চলছে এই বালি উত্তোলন।

যার ফলে বর্ষাকালে নদী ভাঙনসহ নদীর পাড়ে বসবাসরত বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হয়। কৃষক লীগের ওই নেতা প্রভাবশালী হওয়াতে আইনের প্রতি তোয়াক্কা না করেই অবৈধ বালি উত্তোলনের মাধ্যমে হাতিয়ে নিয়ে যাচ্ছে লাখ লাখ টাকা। স্থানীয়রা জানিয়েছেন, কৃষক লীগ নেতা মেহের আলী উপকূলের বালিখেকো নামে তিনি বেশ পরিচিত। গত তিন বছর ধরে চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন পয়েন্টে তার নেতৃত্বে চলছে বালি উত্তোলন। দীর্ঘদিন ধরে নদী থেকে বালি উত্তোলন করে পাচার করে আসলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে ওই প্রভাবশালী ব্যক্তি। তাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে কৃষক লীগ নেতা মেহের আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বালি উত্তোলনের মেশিন বন্ধ করে দিয়েছি। এখন বালি তুলছি না। এ বিষয়ে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত জানান, অবৈধভাবে উত্তোলনের ফলে একদিকে যেমন সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে অন্যদিকে নদী ভাঙন ও নদী সংলগ্ন ব্রিজ হুমকির মুখে রয়েছে। এ বিষয়ে তদন্ত করে খুব শিগগিরই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa