ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

জয়পুরহাটে কিডনি বেচাকেনা দালাল চক্রের ৯ সদস্য র‌্যাবের হাতে আটক

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২   ২৭৫ বার পঠিত
জয়পুরহাটে কিডনি বেচাকেনা দালাল চক্রের ৯ সদস্য র‌্যাবের হাতে আটক

জয়পুরহাটে কিডনি বেচাকেনা দালাল চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ৫ এর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান।
আটককৃতরা হলেন- জেলার কালাই উপজেলার ওলিপুর গ্রামের মৃত আবু সাঈদের ছেলে খাজা ময়েন উদ্দিন (৪৪), একই গ্রামের আবুজার রহমানের ছেলে আজাদুল (৩৭) বহুতি গ্রামের বোরহান উদ্দিনের ছেলে ফুরকান আলী (৪৫), পাইকপাড়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে আফসার উদ্দিন (৫৬), মৃত আছির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৫০) পূর্বকৃষ্টপুর গ্রামের মৃত আবুবক্কর ফকিরের ছেলে বাবলু ফকির (৫২), দুধইল নয়াপাড়া গ্রামের আব্বাস আলী মণ্ডলের ছেলে সোবহান মণ্ডল (৫২), মুজাহিদুল মণ্ডল (৪০) ও একই গ্রামের মৃত মোকলেছার রহমানের ছেলে সাজেদুল ফকির (৩৭)। র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্র্নেল জিয়াউর রহমান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে জয়পুরহাটসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার নিরীহ, ঋণগ্রস্ত ও দরিদ্র মানুষদের ফুসলিয়ে তাদের কিডনি বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে কালাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা কিডনি বেচাকেনার সঙ্গে জড়িত রয়েছে বলে র‌্যাব’র প্রাথমিক জিজ্ঞাসাবদে স্বীকার করেন। কিডনি বেচাকেনা প্রতিরোধে দালাল চক্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার তৌকির সহ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদসহ র‌্যাব’র বিভিন্ন স্তরের সদস্যরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa