ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বাউল সাধক সেজে সিরিয়াল কিলারের ২০ বছর পার!

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২   ৩২৭ বার পঠিত
বাউল সাধক সেজে সিরিয়াল কিলারের ২০ বছর পার!

তিনি ছিলেন একাধিক হত্যা মামলার আসামি। নিজের পরিচয় গোপন করতে বেশভূষা পরিবর্তন করে রাখেন বড় চুল ও দাঁড়ি। পলাতক থেকে কখনো করতেন বাউল গান ও গানের মডেলিং। দীর্ঘ বিশবছর নিজেকে আড়াল করে রেখেছিলেন আলোচিত ‘ভাঙা তরী ছেঁড়া পাল’ খ্যাত গানের বাউল মডেল ও দুর্ধর্ষ সিরিয়াল কিলার সেলিম ফকির ওরফে খুনি হেলাল ওরফে হেলাল হোসেন। আজ বুধবার র‌্যাবের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভয়ঙ্কর এসব তথ্য জানায় এলিট ফোর্স র‌্যাব। একইদিন রাতে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলোচিত এই গানের মডেল সেলিম ফকির ছিলেন ভয়ঙ্কর সিরিয়াল কিলার। উত্তরবঙ্গ এলাকায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে সাজাও হয়েছে। কিন্তু নিজেকে আড়াল করতে তিনি সব সময় বিভিন্ন বেশভূষা ধারণ করেছেন। অবশেষে র‌্যাব তাকে গ্রেপ্তার করেছে।

কমান্ডার মঈন বলেন, সেলিম ফকির নিজেকে আত্মগোপনে করতে বিভিন্ন সময় মাজার বা রেলস্টেশনে থাকতেন। যতটুকু আমরা জানতে পেরেছি সেলিম প্রায় চারটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে তার ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa