ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

কুমিল্লায় টাকার লোভে বন্ধুকে অপহরণ? আটক-১

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২   ৩০৬ বার পঠিত
কুমিল্লায় টাকার লোভে বন্ধুকে অপহরণ? আটক-১

কুমিল্লা নগরীতে ব্যবসার কথা বলে মো. কাজী ওমর শরীফ নামে এক যুবককে ডেকে এনে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মো. সোহরাব হোসেন বিপ্লবকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তিনি বলেন, ‘অপহৃত ও অপহরণকারী দুজনই সম্পর্কে বন্ধু। টাকার লোভেই বন্ধু তার বন্ধুকে অপহরণ করেছে।’

র‌্যাবের দাবি, অভিযুক্ত বিপ্লবের কাছ থেকে সাড়ে ১৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বিপ্লব চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার লাউকড়া গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে। তবে তিনি কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। অপহৃত কাজী ওমর শরীফ কুমিল্লা নগরীর মধ্যম আশ্রাফপুর এলাকার বাসিন্দা আবদুর রকিবের ছেলে।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, কাজী ওমর ফারুক ও অপহরণকারী বিপ্লব ভালো বন্ধু। ঘটনার আগে বিপ্লব তার বন্ধু ওমর শরীফকে অধিক মুনাফার ব্যবসায়ের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে আসার জন্য অনুরোধ করে। বন্ধুর অনুরোধে সাড়া দিয়ে গত ৭ জানুয়ারি ওমর শরীফ ব্যবসায়ের জন্য ১৭ লাখ টাকা নিয়ে আসে বিপ্লবের ভাড়া বাসায় আসেন। এক সঙ্গে এতো টাকা দেখে বিপ্লব টাকাগুলো আত্মসাৎ করার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী বিপ্লব তার বন্ধু শরীফকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর কাজী ওমর ফারুককে চাঁদপুরের হাজীগঞ্জে নিয়ে আটক করে রাখে।

তিনি আরো জানান, এ ঘটনায় কাজী ওমর শরীফের বাবা আবদুর রকিব তাঁর ছেলে নিখোঁজ হয়েছে বলে র‌্যাবের কাছে লিখিত অভিযোগ করেন। র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। সর্বশেষ সোমবার রাতে নগরীর শাসনগাছা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে বন্ধুর অর্থ আত্মসাতকারী সোহরাব হোসেন বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। পরে বিপ্লবের কাছ থেকে আত্মসাতের ১৬ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ সময় তার দেওয়া তথ্য অনুযায়ী অপহৃত ওমর শরীফকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa