ঢাকা
০৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী”

নোয়াখালীতে পুলিশ মেসে তরুণী ধর্ষণ, কনস্টেবলসহ গ্রেফতার ৪

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ জানুয়ারি ২০২২   ২৬৫ বার পঠিত
নোয়াখালীতে পুলিশ মেসে তরুণী ধর্ষণ, কনস্টেবলসহ গ্রেফতার ৪

নোয়াখালীতে এক ট্রাফিক কনস্টেবলের বিরুদ্ধে পুলিশের মেসে এক তরুণীকে (২৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে সদরের সুধারাম থানা সংলগ্ন ট্রাফিক পুলিশের মেসের বাবুর্চির কক্ষে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল ও ধর্ষণে সহায়তাকারী তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন- ট্রাফিক পুলিশের কনস্টেবল মকবুল হোসেন (৩২), অটোরিকশাচালক মো. কামরুল (২৫), স্থানীয় বাসিন্দা নুর হোসেন (৩০) ও আবদুল মান্নান (৪৯)। তাদের গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার তরুণী জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা। তরুণীর মা বাদী হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে কনস্টেবল মকবুল হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, বাদীর মেয়ে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। ঢাকায় ফিরে যাওয়ার ব্যাপারে আসামিদের কাছে সহায়তা চাইতে গিয়ে তিনি ধর্ষণের শিকার হন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, প্রাথমিক অভিযোগ পাওয়ার পরই তিনি অভিযুক্ত আসামিদের আটক করেন। এরপর ভুক্তভোগী তরুণীর পরিবারের সদস্যদের খবর দিয়ে থানায় এনে তাদের দিয়ে মামলা করানো হয়। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa