ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষ ॥ নিহত ৪

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২   ২৯১ বার পঠিত
কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষ ॥ নিহত ৪

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার কালিয়াচৌ এলাকায় বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে হয়েছে ৪। নিহতরা হলেন- লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), স্ত্রী পারুল বেগম (৪০), শাশুড়ি গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত আক্তার (১)।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কালিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন নিহত বাহারের ভাতিজা মীর হোসেন। মীর হোসেন জানান, ফেনীতে বাহারের চাচাশ্বশুরের জানাজায় যাওয়ার পথে বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বাহার ও তার শাশুড়ি গোলাপ নাহার মারা যান। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার স্ত্রী পারুল বেগম ও মেয়ে জান্নাতুল মাওয়া মারা যান। এ সময় গুরুতর আহত হন সিএনজিচালিত অটোরিকশার চালক।

ঘটনাটি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জসিমউদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহত ও নিহতদের উদ্ধার করা হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে।

 

 

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa