সিলেটে দীর্ঘদিন থেকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে আসছেন ট্রাফিক সার্জেন্ট মোঃ জসিম উদ্দিন। গত ৩ই জানুয়ারী ২০২২ ইং তারিখে রোজ সোমবার বেলা ১টার সময় সিলেট নগরীর গোলাপগঞ্জ রোডে শাহজালাল ব্রীজের সংযোগ সড়কের নিচে নোফাত আবেদীন নামের এক কলেজ ছাত্রের মোটর সাইকেল আটক করেন সার্জেন্ট জসিম উদ্দিন।
নোফাত আবেদীন সিলেট নগরীর টেকনিক্যাল রোডের পলিটেকনিক ইন্সটিটিউট এর ৪র্থ বর্ষের ছাত্র। নোফাত বলেন আমার মা খুববেশী অসুস্থ তাই তারা হুরা করে ডাক্তারের কাছ থেকে ঔষধ নেওয়ার জন্য এসেছিলাম, এখানে আসার পর ট্রাফিক সার্জেন্ট জসিম সাহেব আমার মোটর সাইকেল আটক করেন তখন আমি সাইকেলটি ছেড়ে দেওয়ার জন্য বিনয়ীভাবে অনেক অনুরোধ করলেও সার্জেন্ট জসিম কোন অনুরোধ না মেনে হাসান নামের এক ব্যাক্তিকে চাবি দিয়ে বলেন উনার সাথে কথা বলার জন্য। উনার সাথে কথা বললে তিনি বলেন একদর দুই হাজার টাকা দিলে মোটর সাইকেলের চাবি নিয়ে চলে যেতে পারবেন। নোফাত বলেন হাসান সাহেবকে আমার মায়ের অসুস্থতার কথা বলে কেদেঁ দেই। হাসান সাহেব আমাকে বলেন আমার কিছু করার নেই। টাকার মালিক স্যার এবং চাবিরও মালিক স্যার।
একপর্যায়ে নোফাত আবেদীন এক হাজার টাকা দিবে বলে স্বীকার করলে হাসান সাহেব বলেন এক টাকা কম হবেনা। আমি পুলিশের লোক নয় আমি রেকারে আছি। আমার কোন শক্তি নাই আপনাকে সহযোগিতা করার মতো। তবে নোফাত আবেদীনের মোটর সাইকেল অনটেষ্ট ছিল। ঘটনাটি নিয়ে সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট এর ছাত্রদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে । এবেপারে সার্জেন্ট জসিম উদ্দিন এর সাথে দৈনিক বাংলাদেশ মিডিয়া থেকে যোগাযোগ করা হলে ২ হাজার টাকা ঘুষের বিষয়টি তিনি অস্বীকার করেন।অনুসন্ধানে জানা যায় ট্রাফিক সার্জেন্ট জসিম উদ্দিন সাধারণ জনতার সঙ্গে প্রায় সময়ই উত্তেজনামূলক আচরণ ও ক্ষমতার অপব্যবহার করেন, এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে নিরবে ঘুষ বানিজ্যে চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য গত ১২ জুন ২০২১ইং তারিখে এক ছাত্রলীগ কর্মীর সঙ্গে সিলেটের চৌহাট্রা পয়েন্টে মারামারি করে ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেন। পরে আবার তিনি নিজে বাদী হয়ে ঐ ছাত্রলীগ কর্মী সৌরভ চৌধুরীর বিরোদ্ধে মামলা দেন। সৌরভ সিলেটের টুকেরবাজার এলাকার পীরপুর গ্রামের সন্তোষ ঘোষের ছেলে।
