র্যাব-৯, সিলেট এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ডিসেম্বর ২০২১ ইং তারিখ ১১.২৫ ঘটিকার সময় সিলেট জেলার গোয়াইনঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় গোয়াইনঘাট থানাধীন কাষ্টম অফিসার্স কোয়ার্টার্স, তামাবিল এর সামনে পাঁকা রাস্তার উত্তর পাশে রাস্তার নীচে খোলা জমির উপর থেকে পাওয়া ক। ১৯১ বোতল বিদেশী মদ, খ। ০১ টি মোবাইল, গ। ০১ টি সীমকার্ড ও নগদ ২১০০/- টাকা উদ্ধার পূর্বক দুই জন মাদক ব্যবসায়ী আটক করা হয় ।মাদক ব্যবসায়ী দুই জন ১। মোঃ মোস্তফা কামাল (৪৪), পিতাঃ শেখ আহমেদ, মাতাঃ হাসিনা বেগম, গ্রামঃ মুজিব নগর, পোঃ তামাবিল, থানাঃ গোয়াইনঘাট, জেলাঃ সিলেট এবং ২। মোঃ নাজমুল হক (৩৩), পিতা- মোঃ সিরাজুল হক, মাতাঃ মোছাঃ রোকেয়া বেগম, গ্রামঃ শান্তি নগর, পোঃ তামাবিল, থানাঃ গোয়াইনঘাট, জেলা- সিলেটদ্বয়’কে গ্রেফতার করে র্যাব-৯।
প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘ দিন যাবৎ উল্লেখিত এলাকার বিভিন্ন জায়গায় সুযোগ বুঝে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিকটে মাদক বিক্রয় করে আসছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে জব্দ কৃত আলামত ও ধৃত আসামী দ্বয়ের বিরুদ্ধে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ২৪ (খ)/৪১ ধারায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।
