র‌্যাব-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল ২৭ ডিসেম্বর ২০২১ ইং তারিখ ০১.৪৫ ঘটিকায় সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ।

অভিযানে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানাধীন জামতলা গ্রামস্থ মোঃশফিকুর রহমান মজুমদারের স্ত্রী কানিজ ফাতেমা এর মালিকানাধীন দু-তলা বিল্ডিং ঘরের নিচ তলার দক্ষিণ-পশ্চিম পার্শ্বের ভাড়া বাসা হইতে মাদকদ্রব্য সহ অন্যান আলামত উদ্ধার করা হয়।

আলামত সমূহ-১।পুলিশ জ্যাকেট নেইম প্লেট সহ – ০১ টি, ২। ০১ জোড়া পুলিশ কেডস, ৩। ১৫০ গ্রাম গাঁজা, ৪। ৩৬ পিস ইয়াবা, ৫। নগদ ১,৯০০/- টাকা উদ্ধারসহ আসামী আব্দুল জব্বার শিবলু (২৮), পিতা- মৃত সরাব মিয়া, সাং- আরপিন নগর, থানাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ এ/পি- মোঃ শফিকুর রহমান মজুমদার এর ভাড়াটিয়া, সাং- জামতলা, থানা- সদর, জেলাঃ সুনামগঞ্জ ’কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী পুলিশ কনস্টেবল বলিয়া নিজের পরিচয় দিতেন এবং মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে পুলিশের পোশাক পরিধান সহ চিহ্ন বহন পূর্বক পুলিশের রূপ ধারণ পূর্বক প্রতারণা করিতেন।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে জব্দকৃত আলামত ও ধৃত আসামীর বিরুদ্ধে সুনামগঞ্জ জেলার সদর থানায় ১৮৬০ সালের পেনাল কোড আইনের ১৭০/১৭১/৪১৯ ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারণি ১০(ক)/১৯(ক) ধারায় হস্তান্তর করা হয়েছে।