২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এই দিন যিশু খ্রিস্টের জন্মদিন। পৃথিবীতে বিশাল অংশের মানুষ যিশু খ্রিস্টের ধর্ম ও দর্শন অনুসরণ করে। তাই এই দিনটিকে মর্যাদার দিক থেকে বিবেচনা করে বড়দিন হিসেবে গণ্য করে খ্রিস্টান ধর্মের মানুষ।
র্যাব ফোর্সেস এর মহাপরিচালক জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম এর পক্ষ হতে অদ্য ২৫শে, ডিসেম্বর সন্ধ্যায় র্যাব -৯, সিলেট কর্তৃক সিলেট জেলায় অবস্থিত ১। সিলেট প্রেসবিটারিয়ান চার্চ, নয়াসড়ক ২। লাক্কাতুরা চার্চ,লাক্কাতুরা, সিলেট; ৩। মালনীছড়া প্রেসবিটারিয়ান চার্চ, মালনীছড়া, সিলেটে বড়দিনের শুভেচ্ছা স্বরূপ কেক বিতরণ করা হয়। পাশাপাশি সকল ধর্মের মানুষের জন্য শান্তি এবং মঙ্গল কামনা করা হয়।প্রেস রিলিজ
