র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট এর আওতাধীন(ইসলামপুর ক্যাম্প)সিলেট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ডিসেম্বর ২০২১ ইং তারিখে অভিযান পরিচালনা করে।

অভিযান কালীন আনুমানিক রাত্রী ১২.২০ ঘটিকার সময় সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন বালিদালা গ্রামস্থ জনৈক মৃত কুতুব আলীর বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর হতে ২৮৭ (দুইশতসাতাশি) বোতল বিদেশী মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামত সমূহ সিলেট জেলার জৈন্তাপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।