সিলেটে বিএনপির সমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বিকাল ৩টায় নগরীর রেজিস্ট্রারী মাঠে এ ঘটনা ঘটে। এ সময় চেয়ার ছোড়াছুড়িতে কয়েকজন আহত হয়েছেন।

সিলেট মুক্ত দিবস উপলক্ষে বিকেলে নগরীর রেজিস্ট্রারী মাঠে সমাবেশের আয়োজন করে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি। এ সমাবেশে যোগ দিতে ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা সিলেট এসে পৌঁছেছেন।

বিকেল ৩টার দিকে সমাবেশ শুরুর একটু পর চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরে সংঘর্ষ সুরমা পয়েন্ট পর্যন্ত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

আয়োজক কমিটির সভাপতি সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সংঘর্ষের সময় মাইকে ঘোষণা দিয়ে জানান- যারা এ সমাবেশ বানচালের চেষ্টা করছে সিসিটিভি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সংঘর্ষের পর সিলেটের সমাবেশ ফের শুরু করা হয়েছে।