সিলেটের কোম্পানীগঞ্জের ১নং ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ বুড়দের গ্রামে থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম নজির আহমদ (৩০)।তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৩৬ বোতল বিদেশী মদ।
আাজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে তাকে। এর আগে বুধবার (১৫ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে নজিরকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত নজির আহমদ কোম্পানীগঞ্জের দক্ষিণ বুড়দের গ্রামের ইসহাক আলীর পূত্র ।