সিলেট শহরতলীর টুকেরবাজার পীরপুর গ্রামে একই বাড়ির তিনটি ঘর আগুনে পুড়েছে। বুধবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দুলাল মিয়া।

তিনি জানান, দমকল বাহিনীর ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখন কিছু বলা যাচ্ছে না।