সুনামগঞ্জের ছাতকে নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে খুশি আক্তার (১৬) নামের এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরিপুর গ্রাম সংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে গৌরিপুর গ্রামের কবির আহমদ-এর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর থেকে নিখোঁজ ছিলো মেয়েটি। ঐ দিনই ছাতক থানায় একটি সাধারণ ডায়রী করেন মেয়ের বাবা।

ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর ঘটনার আসল রহস্য জানা যাবে।