মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে ১৪ নভেম্বর রবিবার সকাল থেকে এ প্রক্রিয়া শুরু হয়।

তিন দিনব্যাপী বাছাই কার্যক্রমের ছিল প্রথম দিন। এতে নারী ও পুরুষ প্রার্থী মিলে ১৫৬৮ জন অংশ গ্রহণ করে। যার মধ্যে ১৩২৮ জন পুরুষ ও ২৪০ জন নারী।

পুলিশ সুপার জানান, এবার মৌলভীবাজারে ৩৪ জন পুরুষ ও ৬ জন নারীসহ মোট ৪০ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে।

এছাড়া ১৫ ও ১৬ নভেম্বর চূড়ান্ত বাছাই কার্যক্রম শেষে ১৭ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আরো বলেন, শারীরিক যোগ্যতা ও মেধার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।