জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির আহবায়ক এবং রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এইচ. এম. শাহরিয়ার আসিফ বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ-এর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জাতীয় যুব সংহতি কখনো পিছপা হবে না। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয় যুব সংহতি দুর্বার বেগে এগিয়ে যাবে।
তিনি বলেন, মানুষের আস্থা ও ভালোবাসার সংগঠন হিসেবে জাতীয় যুব সংহতিকে আরো শক্তিশালী ও বেগবান করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
গতকাল শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৩ টায় নগরীর জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা জাতীয় যুব সংগতির আয়োজনে অনুষ্ঠিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মর্তুজা আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও শাহান উদ্দিন নাজুর পরিচালনায় কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহিন।
বিশেষ অতিথির বক্তব্যে মা কোম্পানী’র চেয়ারম্যান ও দৈনিক বাংলাদেশ মিডিয়ার প্রধান সম্পাদক জাপা নেতা মোঃ আলী হোসেন সরকার বলেন, একটি দেশের ২৫ থেকে ৬০ বছর বয়সী মানুষের কর্ম ক্ষমতার উপর ভিত্তি করেই একটি দেশের স্বাধীনতা ও স্বনির্ভরতা নিশ্চিত হয়।
আমাদের জনসংখ্যার বেশির ভাগ মানুষ ১৫ থেকে ৬০ বৎসর। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আমাদের এই কর্মক্ষম জনশক্তিকে আমরা কাজে লাগাতে পারিনি। দেশে আজ ৫ কোটির উপরে বেকার, দেশে আজ আইনের শাসন নাই, যুব সমাজ মাদকাসক্তিতে লিপ্ত হয়ে পড়ছে।
সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ জায়গা দখলসহ অনেক অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে। আজ যুব সমাজকে নষ্ট করার জন্য দায় কিছু সুবিধাভোগী রাজনৈতিক নেতার।
তিনি আরো বলেন, নিজ দলের জন্য ব্যবহার করে যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। এইভাবে নষ্ট হয়ে গেলে আগামী দিনে একটি সুষ্ঠু সমাজ খোঁজে পাওয়া যাবে না। তাই সর্বদা মানুষের কল্যানে ও দেশের স্বার্থে সুষ্ঠ সমাজ ব্যবস্থা বিনির্মানে জাতীয় যুব সংহতির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় পার্টির নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি মো: নেওয়াজ আলী ভূঁইয়া, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মো: সাইফুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ¦ কুনু মিয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আলতাফুর রহমান আলতাফ।
এছাড়া বিশাল এই কর্মীসভায় সিলেট জেলার সকল উপজেলা জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৩
