করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সোমবার করোনা পরীক্ষা করে রিপোর্ট পেয়েছেন বাবলু। তাকে ধানম‌ন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন। চিকিৎসকদের বরাতে তিনি জানিয়েছেন, বাবলুর শারীরিক অবস্থা ভালো।

জানা গেছে, সিলেট-৩ আসনে উপনির্বাচেন দলীয় প্রার্থী আতিকুর রহমান আতিকের প্রচারণায় অংশ নিতে গত ১ সেপ্টেম্বর সিলেটে আসেন জাপা মহাসচিব বাবলু। সিলেট থেকে ফিরে তিনি শরীরে করোনার উপসর্গ টের পান। এরপর করোনা পরীক্ষা করাতে নমুনা দেন তিনি। পরীক্ষায় তিনি আক্রান্ত বলে শনাক্ত হন।

এদিকে, দলের মহাসচিবের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাপার চেয়ারম্যান জি এম কাদের।