সিলেট থেকে ৫০ লিটার চোলাই মদসহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। সোমবার (১৬ আগষ্ট) রাতে তাদেরকে এয়ারপোর্ট থানার খেওয়াছড়া চা বাগান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেটের এয়ারপোর্ট থানার রঙ্গিটিলার মৃত আফতাব আলীর পুত্র জালাল আহমদ (৪৫), একই থানার ধোপাগুল এলাকার মৃত আলকাছ মিয়ার পুত্র মো: ফজর আলী (৪৮), বড়শালার মৃত ময়না মিয়ার পুত্র মো: মনির হোসেন (৪২),একই গ্রামের মৃত কাছিম আলীর পুত্র মানিক মিয়া (৫৫), আনাপাড়ার মৃত সোনাফর আলীর পুত্র মনির আলী (৫১), বড়শালার মৃত আবুল মিয়ার পুত্র হেলাল মিয়া (৩৫), মহালদিক গ্রামের মৃত মকবুল আলীর পুত্র তছির আলী (৩২), সিলেট বিশ^নাথ থানার কাউপুর গ্রামের মৃত আব্দুল করিম শিকদারের পুত্র মো: আব্দুল হামিদ শিকদার (৩৪), বাইশটিলার জালাল উদ্দিনের পুত্র মহরম আলী (৩৯) ও এয়ারপোর্ট থানার তৈমুজ আলীর পুত্র আবেদ আলী (৩০)।

র‌্যাব জানায়, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে গোপনসংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি-সিলেট এর এয়ারপোর্ট থানাধীন খেওয়াছড়া চা বাগানস্থ অনিল দাস এর বসত ঘরের ভিতর অভিযান পরিচালনা ৫০ লিটার চোলাই মদসহ উপরোক্ত ১০ জনকে গ্রেফতার করে র‌্যাব।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ২৪ (খ) ধারা মূলে মামলা দায়ের পূর্বক আসামীগণও জব্দকৃত আলামত সমূহসহ এসএমপি-সিলেট এর এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৭