চলমান করোনা পরিস্থিতিতে মানুষের সুরক্ষা নিশ্চিত করতে জীবন বাজি রেখে লড়ে যাচ্ছে সরাইল থানার পুলিশ। করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে কঠোর লকডাউন বাস্তবায়নে এবং মানুষকে ঘরে ফিরাতে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছে সরাইল থানার পুলিশ।

সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা।

সারাদেশের সাথে সরাইল অনেকটা কঠোরভাবেই পালিত হচ্ছে লকডাউন। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী কঠোর বা সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার। যারা নির্দেশনা অমান্য করেছেন তাদেরকে কড়া সতর্কতা দেখিয়ে বাড়িতে ফেরত পাঠিয়েছে পুলিশ। করোনা প্রমাণ করলো পুলিশ জনগণের বন্ধু,বর্তমান করোনা যুদ্ধে সেটাই প্রমাণ করেছে পুলিশ।

‘মুজিবর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ স্লোগানটিও বাস্তবতা পেয়েছে এবারের করোনা যুদ্ধে। করোনা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে নিজের সংক্রমণের ঝুঁকি নিয়েও কাজ করছেন তারা। আর এমন মানবিক ভূমিকায় সর্বস্তরের মানুষের প্রশংসার জোয়ারে ভাসছে পুলিশ।

করোনা পরিস্থিস্থিতে পুলিশের ভূমিকা নিয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল আহমেদ বলেন, করোনার সংক্রমণ থেকে বাঁচাতে মানুষকে যখন ঘরে থাকতে বাধ্য করা হচ্ছে-তখনই উপজেলা বিভিন্ন স্থানে ঘুরে কাজ করছে পুলিশ।

আক্রান্ত বা মৃত্যু ঝুঁকি থাকলেও সাধারণ মানুষকে রক্ষায় পুলিশ যুদ্ধ করছে।,দেশ ও জনগণের জানমাল রক্ষার শপথ নিয়ে পুলিশ কাজ করছে। এক্ষেত্রে কাজ যতটাই ঝুঁকিপূর্ণ হোক, পুলিশ তা করবে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২১