কোভিড-১৯ করোনা ভাইরাস এর দ্বিতীয় ডোজের ভ্যাকসিন গ্রহণ করেন দিনাজপুর -৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক । শনিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রে গিয়ে ভেকসিনের দ্বিতীয় ডোস গ্রহন করেন তিনি।

স্থানীয় সাংসদ শিবলী সাদিক বলেন, বাংলাদেশে বর্তমানে করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ চলছে,আর এই ভাইরাস প্রতিরোধে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলার বিকল্প নেই। ঘর থেকে বের হলেই “নিজে মাস্ক পড়ি ও অন্যকে মাস্ক পড়তে উৎসাহিত করি”।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও নাজমুন নাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম ও উপজেলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ জিয়াউর রহমান ভেকসিনের দ্বিতীয় ডোস গ্রহন করেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১০