ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় করোনায় স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে ও স্বাস্থ্য বিধি সঠিকভাবে প্রতিপালনে জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপে পরিচালিত মোবাইল কোর্টে ১৫১ টি মামলায় ১,১৪,৪৫০ টাকা জরিমানা করা হয়।
ময়মনসিংহে লকডাউনে দোকানপাট ও গণপরিবহন বন্ধ থাকায় রাস্তাঘাট ছিলো ফাঁকা। মাঠে ছিলো জেলা প্রশাসন সহ উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণ। মুখে মাস্ক না থাকায় ও স্বাস্থ্য বিধি অমান্য করায় বিভিন্ন উপজেলায় ২৬৩ টি মামলায় জরিমানা আদায় করেছে প্রশাসন ।
ময়মনসিংহ জেলা প্রশাসক এনামুল হক এর নির্দেশনাশ গত ০৬ এপ্রিল ময়মনসিংহ জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে এই অভিযান বিভিন্ন উপজেলায় পরিচালিত হয়েছে। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণের মাঝে মাস্কও বিতরণ করেন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটগণ।
এসময় জেলা শহরের বিভিন্ন স্থানে মাস্ক পরিধান নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি সঠিক ভাবে প্রতিপালনে পরিচালিত মোবাইল কোর্টে জনগণের কাছ থেকে জরিমানা আদায় করা হয় এবং জনগণকে সতর্ক করা হয়। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধের জন্য সারাদেশে ব্যাপী যে লকডাউন ঘোষণা করেছে সরকার।
এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনে এ অভিযান পরিচালনা করে লকডাউন অমান্য করায় শহরে বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ১৫১ টি মামলায় ১,১৪,৪৫০টাকা জরিমানা আদায় করা হয়েছে , করোনা থাকাকালীন সময়ে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক আরও জানান, আমরা সবাইকে বলছি, জনসমাগম এড়িয়ে চলুন,মাস্ক পরিধান করুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন, ঘরের বাইরে অযথা বের হবেন না । করোনা প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা ও ব্যক্তিগত সুরক্ষার জন্য আমাদের সকলের উচিত সরকার ঘোষিত সকল নির্দেশনা মেনে চলা উচিত।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৭
