
প্রতিবন্ধীর দুঃখ-দুর্দশার কথা লিখে ফেসবুকে পোস্ট প্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন পক্ষে থেকে হুইলচেয়ার পেয়েছেন বেগম নেছা (৭০) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধা।
গতকাল শুক্রবার সকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া গ্রামে তাঁকে হুইলচেয়ারটি বুঝিয়ে দেন “গরিবের বন্ধু যুব ফাউন্ডেশন’-এর সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন চেয়ারম্যান মনসুর আলী, সাংগঠনিক সম্পাদক রাবিয়া খাতুন, সদস্য উজ্জ্বল পাঠান প্রমুখ।
জানা গেছে, সম্প্রতি গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের এক সদস্য প্রতিবন্ধী বেগমনেছার দুঃখ-দুর্দশার কথা লিখে ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি গরিবের বন্ধু যুব ফাউন্ডেশনের দাতা সদস্যদের নজরে এলে তাঁরা কয়েকজন মিলে ফাউন্ডেশনের সভাপতির কাছে হুইলচেয়ারের টাকা পাঠান পঙ্গু বেগমনেছাকে হুইলচেয়ার কিনে
প্রতিবন্ধী বৃদ্ধা বেগমনেছা হুইলচেয়ার পেয়ে বেগমনেছা বলেন, চেয়ার কিনবার তৌফিক আমরার নাই বাবা। চেয়ার পেয়ে বহুত খুশি হইলাম। কোনো দিন ভাবিনি আল্লাহ আমারে একটা চেয়ারের ব্যবস্থা কইরা দিব।
বেগমনেছা উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া গ্রামের মৃত জাহের আলীর স্ত্রী। ৮ মাস আগে বৃষ্টির দিনে পা পিছলে কোমর ও পা ভেঙে যায় বেগমনেছার। টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না তিনি।
