ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

হাতিয়ায় আগ্নেয়াস্ত্র সহ এক ব্যাক্তি আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১২ জানুয়ারি ২০২২   ২৫৩ বার পঠিত
হাতিয়ায় আগ্নেয়াস্ত্র সহ এক ব্যাক্তি আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে আগ্নেয়াস্ত্র সহ কাউছার হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে করেছে কোষ্টগার্ড।মঙ্গলবার রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা সুইজ ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক কাউছার উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেঘপ্যাশন গ্রামের আবু তাহেরের ছেলে।কোষ্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে কোষ্টগার্ডের একটি টিম।এ সময় দুটি বগিদা ও একটি এক নালা বন্দুক বিক্রি করার সময় কাউছারকে ঘটনাস্থলে আটক করা হয়। কোষ্টগার্ডের দাবি কাউছার একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী।কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার (ভারপ্রাপ্ত) এম হারুন কাজী জানান, কাউছারকে অস্ত্র বিক্রির সময় হাতে নাতে আটক করা হয়েছে।তার কাছে একটি একনালা বন্দুক ও দুটি বগিদা পাওয়া গেছে।বুধবার সকালে উদ্ধার হওয়া এসব অস্ত্রসহ কাউছারকে হাতিয়া থানায় পাঠানো হয়েছে।
হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন. কাউছারের বিরুদ্ধে অস্ত্র আইনে কোষ্টগার্ড বাদী হয়ে একটি মামলার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa