সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলা গ্রামের মরহুম আব্দুর রব ও মোছা. ফয়জুন্নেছা বেগমের মেয়ে মোছা. সোমাইয়া আক্তার সেলিনার সঙ্গে একই এলাকার মরহুম আব্দুল লতিব এবং মরহুমা মোছা. মায়া বেগমের ছেলে মো. সুমন আহমদের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে।
গত ২০ ডিসেম্বর শুক্রবার সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে এই শুভ বিবাহ অনুষ্ঠানে সিলেটের রাজনীতিবিদ, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।