ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

সেনবাগে ভোট কেন্দ্রে পুলিশ-বিজিবির ওপর হামলার অভিযোগে আটক ২

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২   ২৪৫ বার পঠিত
সেনবাগে ভোট কেন্দ্রে পুলিশ-বিজিবির ওপর হামলার অভিযোগে আটক ২

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ-বিজিবির ওপর হামলার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার নবীপুর ইউপির বড়চারিগাঁও গ্রামের ওজি উল্যার ছেলে জহির উদ্দিন (৩০) ও একই গ্রামের আবদুর গফুরের ছেলে শাখাওয়াত হোসেন (২৮)।সোমবার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে নবীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এশফাকুল হক মান্না দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পৌনে ৩টার দিকে নবীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এশফাকুল হক মান্না দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও বিজিবি সদস্যদের উপর অতর্কিতভাবে ৫ রাউন্ড গুলি ছুড়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে একদল সন্ত্রাসী ভোট কেন্দ্র দখলের চেষ্টা চালায়।এ সময় কর্তব্যরত পুলিশ ও বিজিবি ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী জানান, দুই ব্যক্তিকে আটক করা হয়েছে সত্য। আসামিদের এখনো থানায় নিয়ে আসা হয়নি।তাদেরকে থানায় নিয়ে আসলে আটক করার কারণ জানা যাবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa