ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

সেনবাগে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই, ১০ ঘন্টা পর গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২   ২৭০ বার পঠিত
সেনবাগে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই, ১০ ঘন্টা পর গ্রেফতার

নোয়াখালীর সেনবাগ দুই ইউসি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেনবাগ থানার তিন পুলিশসহ দুই গ্রাম পুলিশ আহত হয়েছে। আহতরা হচ্ছে সেনবাগ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আল আমিন (এএসআই) শ্রীবাস,কনষ্টেবল রুনি বড়ুয়া ও গ্রাম পুলিশ আবদুল মান্নান এবং সুজন পাল।তাদেরকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি করা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সেনবাগ থানার এসআই আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর গ্রামের ৯নং ওয়ার্ডের (ছিলোনীয়া পাড়া) এলাকায় রুকু মিয়ার ছেলে তেজগাঁও থানার দস্যুতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনির হোসেনকে (৩৫) বাড়ি থেকে গ্রেফতার করে।হ্যান্ডকাপ পরিয়ে তাকে থানায় আনার পথে স্থানীয় দুই ইউপি মেম্বার মহিন উদ্দিন ও তার স্ত্রী একই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার হোসনে আরার নেতৃত্বে ৩০/৩৫ জনের একদল সন্ত্রাসী পুলিশের উপর অতর্কিতে লাঠি-সোঠা নিয়ে হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি মনিরকে ছিনিয়ে নিয়ে যায়।এতে পুলিশের তিন সদস্য ও দুই গ্রাম পুলিশ আহত হয়।ঘটনার পর টানা অভিযানের দীর্ঘ ১০ ঘন্টার পর পার্শ্ববর্তী কুমিল্লার লাঙ্গলকোর্ট উপজেলার চাঁদপুর এলাকা থেকে আসামি মনির হোসেনকে হ্যান্ডকাপসহ পুনরায় গ্রেফতার করা হয়।পুলিশের উপর হামলা ও আাসামি ছিনতাইয়ের ঘটনায় সেনবাগ মামলা দায়ের করা হয়েছে।
ওসি বলেন, গ্রেফতারকৃত আসামি মনির হোসেনকে রোববার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa