ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

সেনবাগে ছাত্রদলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৩ জানুয়ারি ২০২২   ২৯৯ বার পঠিত
সেনবাগে ছাত্রদলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন

সদ্য ঘোষিত নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে ৩ যুগ্ন আহবায়ক সহ ৪ আহবায়ক প্রার্থী।রবিবার উপজেলার ছমির মুন্সির হাট ড্রিম কমিউনিটি সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মোহাম্মদপুর ইউপি ছাত্রদলের সভাপতি ও আহবায়ক প্রার্থী,সদ্য ঘোষিত আহবায়ক কমিটির ১ম যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম রুবেল।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহবায়ক প্রার্থী, কাবিলপুর ইউপি ছাত্রদলের সভাপতি ও ঘোষিত কমিটির যুগ্ন আহবায়ক মুজিবুর রহমান,আহবায়ক প্রার্থী ও ঘোষিত কমিটির যুগ্ন আহবায়ক রবিউল হাসান তুহিন ও সেনবাগ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও আহবায়ক প্রার্থী শাহাদাৎ হোসন সুজন।বক্তারা অভিযোগ করে বলেন,দীর্ঘ ১৩ বছর পর আহবায়ক কমিটি ঘোষণা করা হলেও এতে ত্যাগী ও জেল,হামলা,কারাবরণ কারীদের বাদ দিয়ে অযোগ্য,বিবাহিত ও প্রবাসী দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।এছাড়া এতে আর্থিক লেনদেনেরও অভিযোগ করা হয়।
এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা না মেনে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাফিউর রহমান সাফি কোন রকম যোগাযোগ বা মতবিনিময় ছাড়াই জেলা কমিটির দেয়া কমিটি অনুমোদনের সুপারিশ করেন।আগামী ৭ দিনের মধ্যে ঘোষিত আহবায়ক কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত ৪ আহবায়ক প্রার্থীর যে কাউকে আহবায়ক ও সদস্য সচিব করে নতুন কমিটি ঘোষণা করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হয়।সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন সিফাত,সেনবাগ কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন শামিম,কাবিলপুর ইউপি ছাত্রদলের সাঃ সম্পাদক জাহাঙ্গীর আলম তুহিন,মোহাম্মদপুর ইউপি ছাত্রদলের সাঃ সম্পাদক শাহাদাত হোসেন রাজু,কাবিলপুর ইউপি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুর হোসেন বাবু,সেনবাগ কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাসুকুর রহমান,ছাত্রদল নেতা শাহাদাত হোসেন,মোঃ জাবেদ,আলি হোসেন,ইউসুফ,শিহাবুল ইসলাম, রিয়াদ হোসেন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa