ঢাকা
০৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

সেনবাগের নবীপুরে ব্রীজের নিচে মিলল পাইপগান-কার্তুজ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ জানুয়ারি ২০২২   ২৬৩ বার পঠিত
সেনবাগের নবীপুরে ব্রীজের নিচে মিলল পাইপগান-কার্তুজ

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়ন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।এর আগে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর গ্রামের আইচের টেক ও কুতুবেরহাটের মাঝামাঝি সড়কের ব্রীজের নিচ থেকে এই দেশীয় তৈরী পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি ইকবাল হোসেন পাটোয়ারী আরো বলেন,আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য নবীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী শান্ত পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কতিপয় অজ্ঞাত দুষ্কৃতকারী এ অবৈধ অস্ত্র-গুলি লুকিয়ে রেখেছিল মর্মে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa