ঢাকা
১৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সুনামগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রুয়েটে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ আগস্ট থেকে এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩ গ্যাস সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী গোয়াইনঘাটে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন, ওসির নেতৃত্বে তাৎক্ষনিক অভিযানে গ্রেফতার ১ কাপ্তাইয়ে বিএসপিআই’র দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩, চিকিৎসাধীন ৪ লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩ ফেনী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা: দুই নারী আটক, কারাগারে নির্দেশ হবিগঞ্জ গ্যাস সংকটে ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ

সীমান্তে বিএসএফের হামলা, প্রতিবাদে রাজশাহী বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫   ১২২ বার পঠিত
সীমান্তে বিএসএফের হামলা, প্রতিবাদে রাজশাহী বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ সীমান্তে ভারতীয় নাগরিক ও বিএসএফের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে জড়ো হোন শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন তারা। এসময় ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ? রাজপথ রাজপথ’, ‘ভারতের আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও’ স্লোগান দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী সজীব বলেন, জুলাই বিপ্লবের পর থেকে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পাঁয়তারা করে চলেছে। তাই তারা আজ আমাদের বাংলাদেশের সীমান্তে সাধারণ মানুষের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করেছে। ভারত চাই না আমাদের দেশের মানুষ শান্তিতে থাকুক। বন্ধু প্রতিবেশী হিসেবে না থাকলে তাদের পাঁয়তারা রাবি শিক্ষার্থীরা নস্যাৎ করে দেবে।

এসময় ফিশারিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো: ইয়ামিন হোসাইন বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে রাবি শিক্ষার্থীরা সর্বদা অপোষহীন। ভারতের যেকোনো ষড়যন্ত্র বাংলাদেশের আপামর জনতা মেনে নেবে না। বিগত ১৬ বছর ফ্যাসিবাদী সরকারকে হাত করে ভারত বাংলাদেশের জমি, জায়গাসহ অনেক সম্পদ লুট করে নিয়েছে। বর্তমানে তা না করতে পেরে হামলা করছে বাংলাদেশের সিমান্তবর্তী নাগরিকদের ওপর। যা খুবই ন্যাক্কারজনক ঘটনা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa