
সিলেট জেলার ওসমানীনগর থানার শেরপুর টোলপ্লাজা এলাকা থেকে সোমবার (৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ২৫ কেজি গাঁজা যাহার অনুমান মূল্য ৫লাখ টাকা, গাঁজা পরিবহনের একটি পিকআপ জব্দসহ মাদক কারবারি আফজাল হোসেন (২২)’কে আটক করে র্যাব-৯। আটককৃত আফজাল সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন আছির নগরকান্দা গাঁও এলাকার মৃত শাহাদৎ আলী’র ছেলে। পরবর্তীতে আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, এসএমপি সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে সোমবার ৯০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আল-আমিন (৩০)’কে আটক করে র্যাব। আসামি আল-আমিন ময়মনসিংহ জেলার গৌরিপুর থানাধীন ইছুলিয়া এলাকার সেলিম মিয়া’র ছেলে। পরে জব্দকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।
উভয় বিষয় বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
