ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’

সিলেটে নাঈম খুনের ঘটনায় আটককৃত সবুজ ৩ দিনের রিমান্ডে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১   ২৭৯ বার পঠিত
সিলেটে নাঈম খুনের ঘটনায় আটককৃত সবুজ ৩ দিনের রিমান্ডে

সিলেটের খাদিম বিআইডিসি এলাকায় ছুরিকাঘাতে নাঈম আহমদ (২০) খুনের ঘটনায় বুধবার (২০ জানুয়ারী) পর্যন্ত তার এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে আটককৃত আসামী দেলোয়ার হোসেন সবুজকে (২২) মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিপটন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলী-৩) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। এসময় রিমান্ড শুনানী শেষে আদালতের বিচারক সাইফুর রহমান তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন, আজ আটককৃত সবুজকে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ধৃত সবুজ গোয়াইনাঘাট উপজেলার ফতেহপুরের বড়নগর গুলনি চা বাগানের লাল মিয়ার পুত্র। বর্তমানে সে শাহপরানের চামেলীবাগ এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক অটোরিক্সা চালক শাহপরান থানায় ফোন করেন। তিনি পুলিশকে জানান, শাহপরান থানার কৃষি-খামার সুইচ গেট সংলগ্ন প্রধান সড়ক হতে প্রায় ১ কিমি ভিতরে পায়ে হাঁটা রাস্তার পাশে একজন যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। শাহপরান থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজ্ঞান অবস্থায় নাঈমকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় বুধবার নাঈমের বন্ধু সবুজসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামী করে তার পরিবারের পক্ষ থেকে শাহপরান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত নাঈম খাদিম পাঁচগড়ি গ্রামের নিজামুদ্দিনের পুত্র। বর্তমানে সে মোহাম্মদপুর প্রত্যাশা ১১৯ নং বাসার বাসিন্দা ছিলো।

বাংলাদেশ মিডিয়া/২১-এস.আর.সি

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa