ঢাকা
২৫ জুন ২০২৬

সিরিয়ায় তেল ক্ষেত্রে মুখোমুখি মার্কিন-রুশ সেনা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০   ২৬৬ বার পঠিত
সিরিয়ায় তেল ক্ষেত্রে মুখোমুখি মার্কিন-রুশ সেনা

সিরিয়ার কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটসের (ওয়াইপিজি) নিয়ন্ত্রণে থাকা একটি তেলক্ষেত্রে প্রবেশের সময় রুশ সেনাদের আটকে দিয়েছেন মার্কিন সেনারা। পথরোধের পর তাদের ফিরে যেতে বাধ্যও করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদসংস্থা আনাদালু এজেন্সি।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলের হাসাখা প্রদেশের রুমাইলান তেলক্ষেত্র নিয়ে দেশ দুটির মধ্যে চলমান বিবাদের মধ্যেই এমন ঘটনা ঘটলো। গত ১৮ জানুয়ারি, শনিবার এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে আনাদালু বার্তা সংস্থা জানায়, তেলক্ষেত্রটির দিকে যাওয়ার সময় রাশিয়ান সেনাদের আটকে দেয় মার্কিন সেনারা। পরবর্তীতে তারা রুশ সেনাদের আমুদা জেলার দিকে যেতে বলেন। এরপর তেলক্ষেত্রের দিককার গন্তব্য বাতিল করে যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে যেতে বাধ্য হন রুশরা।

অন্যদিকে গত বৃহস্পতিবার রুমাইলান তেলক্ষেত্রের কাছে একটি সেনাক্যাম্প করতে যাওয়ার সময় গত বৃহস্পতিবার রুশ সেনাদের আটকে দিয়েছিল ওয়াইপিজি গ্রুপ। কামিশিলি শহর দিয়ে তেল সমৃদ্ধ ওই অঞ্চলটি যাওয়ার পথে রুশদের বাঁধা হয়ে দাঁড়িয়েছিল ওয়াইপিজি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa